খুলনা

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খুলনা শিশু একাডেমির কর্মসূচি

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনার যৌথ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, হামদ ও নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

২৫ আগস্ট বিকাল সাড়ে তিনটায় খুলনা শিশু একাডেমিতে রচনা প্রতিযোগিতায় ক গ্রুপ: প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, বিষয়: মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনী এবং খ গ্রুপ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: পবিত্র ইদ-ই-মিলাদুন্নবী (সা.) এর গুরুত্ব ও তাৎপর্য। উভয় গ্রুপের সময়: এক ঘন্টা।

২৬ আগস্ট সকাল সাড়ে নয়টায় খুলনা শিশু একাডেমিতে হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক গ্রুপ: প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি, খ গ্রুপ: পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি ও গ গ্রুপ: অষ্টম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বেলা দুইটায় শিশু বিকাশ কেন্দ্রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতিযোগিতা শুরুর ১৫ মিনিট পূর্বে উপস্থিত হয়ে প্রতিযোগীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এই বিভাগের আরও সংবাদ