বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মাদ জাকির হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ


লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫বি৩ বাংলাদেশের মাসিক সভা ও সদস্য পদ উন্নয়ন সেমিনার-২০২৬ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি)-১ মোহাম্মাদ জাকির হাসানকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
শনিবার, ২২ আগস্ট ২০২৬ রাজধানীর ৪৫ দিলকুশা ক্লাবের মিটিং সেকেন্ড লোকেশনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি)-১ মোহাম্মাদ জাকির হাসানকে ফুল দিয়ে বরণ করে নেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫বি৩-এর ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৬-২৭ লায়ন মোঃ শহিদুল ইসলাম, এমজেএফসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এ সময় ডিস্ট্রিক্ট গভর্নর ও উপস্থিত লায়ন নেতৃবৃন্দ এবং সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব এক্সিকিউটিভ অ্যাডভাইজার ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব লায়ন মোঃ ওবায়দুর রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উপস্থাপনা ও সঞ্চালনা করেন জোন চেয়ারপারসন ও ক্লাব প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৬-২৭ লায়ন মোঃ শহিদুল ইসলাম, এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী সদস্য ও ক্লাব ডিরেক্টর লায়ন এলিজা জামান। সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ। সভার সার্বিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ রিপন তরফদার নিয়াম।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য পদ উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ সেবামূলক কর্মসূচি ও ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।
এ সময় ক্লাবের সফল ও শ্রেষ্ঠ সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেন ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন শেখ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন দেলোয়ার হোসেন, লায়ন রোজিনা আক্তার, লায়ন শেখ শরিফ উদ্দিন মিঠু, লায়ন ফরহাদ হোসেন, লায়ন আবুল কাইয়ুম, প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ মমিনুল আলম শাহসহ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের অধিকাংশ সদস্য।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি)-১ মোহাম্মাদ জাকির হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ এবং ক্লাবের মাসিক সভা ও সদস্য পদ উন্নয়ন সেমিনারের মধ্য দিয়ে ক্লাবের নেতৃবৃন্দ আগামী দিনে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।



