খুলনা

খুলনায় জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় সাইফি নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ একটি বিশেষ আভিযানিক টীম ।

শুক্রবার (২১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য জানানো হয়।

এর আগে তাকে গোপালগঞ্জের মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের একটি সূত্র থেকে জানা যায়, গত ১৯ আগষ্ঠ (বুধবার) সন্ধ্যায় লবণচরা আশিবিঘা বালুর মাঠ এলাকার দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই সাইফি আত্মগোপনে চলে যায়। পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সাইফির অবস্থান শনাক্ত করে এবং ২১ আগষ্ট শুক্রবার গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযানকালে তার কাছ থেকে একটি শটগান, একটি রিভলভার, শটগানের এক রাউন্ড গুলি এবং তিনটি চাপাতি উদ্ধার করে র‍্যাব। শনিবার সকাল সাড়ে ১০টায় র‍্যাব-৬-এর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

এই বিভাগের আরও সংবাদ