খুলনা

খুলনায় ‘শুটার ভেলু’ গ্রেপ্তার, পাইপগান ও গুলি উদ্ধার

খুলনা ব্যুরো : খুলনা নগরীতে অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে ‘শুটার ভেলু’কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে খুলনা নগরীর মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে উল্লেখিত ভবনে তার যাতায়াত ছিল। আলামিনের বাড়ি খুলনার বানিয়া খামার এলাকায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আলামিন একটি হত্যা মামলার আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ