খুলনা

৩ এপিবিএন, খুলনা ৬ পুলিশ সদস্যকে দিলো অর্থ পুরস্কার, ৮০ সদস্য পেলো উপহার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৩ এপিবিএন, শিরোমণি, খুলনায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ৩ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি জনাব এম. এম. সালাহউদ্দীন।

সভায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কর্মদক্ষতা ও ভালো কাজের প্রতি উৎসাহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৬ জন পুলিশ সদস্যকে অর্থ পুরস্কার প্রদান করেন অধিনায়ক।

এছাড়া বিএন সদর মেসের ৮০ জন সদস্যের মাঝে উপহার হিসেবে খাবার প্লেট বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ৩ এপিবিএনে কর্মরত একজন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)-এর পিআরএল গমন উপলক্ষে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় তার অবসরকালীন জীবন পরিবার-পরিজন নিয়ে সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক—এ কামনা করা হয়।

পরে উক্ত সদস্যকে পুষ্পসজ্জিত সরকারি গাড়িযোগে তার নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।
সভায় ফোর্সের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলা, বিনোদন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন অধিনায়ক।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাদারিত্ব বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ