গাইবান্ধা

পলাশবাড়ীতে পৌর নির্বাচনী উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া হিন্দু পাড়ায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,মেয়র প্রার্থী ও পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালামের সভাপতিত্বে,সাধারন সম্পাদক বেলার এর সঞ্চালনায় বক্তব্য দেন পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সহ-সভাপতি আজাদুল আকন্দ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন, বিএনপি নেতা বেনজির আহমেদ,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ