গাইবান্ধা

পলাশবাড়ীতে ৮ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমিমুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা সহকারী শিক্ষা অফিসার আরশাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা গোলেনুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ