গাইবান্ধা

পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) মহদীপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামীর প্রায় দুই শতাধিক নারী-পুরুষ কর্মী অংশগ্রহণ করেন।

মহদীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন সরকার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার আবু তালেব সরকার।

তিনি বলেন, “একটি সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ, সমাজ ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।”

কর্মী সমাবেশে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ