গাইবান্ধা

সাদুল্লাপুরে বসতবাড়ি থেকে গাঁজার গাছ জব্দ

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশের অভিযানে একটি বসতবাড়ি থেকে গাঁজার গাছ জব্দ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সাদুল্লাপুর থানা পুলিশের অভিযানে উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলাল মিয়ার বাড়ি থেকে গাঁজার গাছগুলো জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই বাড়িতে গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ গাছগুলো জব্দ করে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ