খুলনা

খুলনায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগর গোয়েন্দা ও সদর থানা পুলিশ যৌথভাবে শিবলী হোসেন রুবেল (৪৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। ৫ আগষ্ঠ বুধবার দিবাগত রাতে নিরালা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।

গ্রেপ্তারকৃত যুবক রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের বাসিন্দা মজিবর আকনের ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সদস্য।

খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার ( ডিসি,ডিবি,কেএমপি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এব্যাপারে ৬ আগষ্ঠ বৃহস্পতিবার সকালে খালিশপুরস্থ ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, খুলনায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না।

ডিসি, ডিবি আহাদুজ্জামান মিয়া আরও বলেন, কেএমপি কমিশনার মহোদয়ের নির্দেশে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সন্ত্রাসমুক্ত খুলনা নগরী গড়তে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃত রুবেল খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও অপর সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় , ৪ আগষ্ঠ ভোর পৌনে ৪টার দিকে নগরীর দোলখোলা মোতলেবের মোড়ে আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে সন্ত্রাসীরা। উক্ত ঘটনার সূত্র ধরে নগর গোয়েন্দা পুলিশ সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযু্িক্তর সহায়তায় সন্ত্রাসী শিবলী হোসেন রুবেলকে নিরালা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়ন কক্ষ থেকে পুলিশ শপিং ব্যাগের মধ্যে প্যাচানো একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ