জাতীয়

আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ লাগিয়ে বক্তব্য দিলেন নাসীরউদ্দীন পাটওয়ারী

ছাত্রদল নেতাকর্মীদের হামলায় আলিফের চোখ হারানোর প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী।

আজ সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইডিইবি) মুক্তিযোদ্ধা স্মৃতি হলে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব রয়েছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও রয়েছেন এনসিপির সদস্য সচিব ও আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি, এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি, মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এমপি।

এই বিভাগের আরও সংবাদ