ঝিনাইদহ

সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করা হয়েছে।

সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জয়েন্ট সেক্রেটারি জহির হাসান মোহন শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন।

এ সময় তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে পারে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা খেলাধুলার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ