জাতীয়

৫ আগস্ট ছুটির দিনেও দায়িত্বে থাকবেন যারা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

তবে এ ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য হবে না। জনস্বার্থ ও জরুরি সেবা সচল রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরতদের সেদিনও নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।

স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, সমুদ্র ও স্থলবন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর ৫ আগস্ট বুধবার হওয়ায় পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে অনেক সরকারি চাকরিজীবী টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানে ৫ আগস্ট ছুটি থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী।

এই বিভাগের আরও সংবাদ