খুলনা

খুকৃবি–কুয়েটের যৌথ উদ্যোগে আধুনিক ল্যাব ও গবেষণার সম্ভাবনা

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে খুকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ল্যাবরেটরি সুবিধা উন্নয়নে কুয়েটের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ এবং এর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

এ সময় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, ল্যাবরেটরি সুবিধার কার্যকর ব্যবহার এবং ভবিষ্যতে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ