খুলনা রেঞ্জে মৎস্যায়ন কর্মসূচি উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর কেন্দ্রীয় সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী ৩১ জুলাই শুক্রবার খুলনা রেঞ্জ পুলিশ কর্তৃক গৃহীত সামাজিক মৎস্যায়ন কর্মসূচির অংশ হিসেবে খুলনা রেঞ্জাধীন বিভিন্ন ইউনিটের পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, খুলনা রেঞ্জের সভানেত্রী জনাব উম্মে হাসনাত শাহনাজ।
এ সময় উপস্থিত ছিলেন পুনাকের সহ-সভানেত্রী জনাব সাবিনা আওলাদ, জনাব তানভীন সুমি, জনাব নাজমুন নাহার, জনাব খন্দকার আইরিন পারভীন ও জনাব শারমীন সিদ্দিকা, পুনাকের সাধারণ সম্পাদিকা জনাব কানিজ ফাতেমা এবং পুনাকের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নাসিমা ফেরদৌসী বলেন, “মাছ আমাদের প্রধান আমিষের উৎস এবং ‘মাছে-ভাতে বাঙালি’ আমাদের চিরন্তন ঐতিহ্য। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং অর্থনৈতিক মুক্তির পথকে আরও প্রশস্ত করতে সামাজিক মৎস্যায়ন আজ সময়ের দাবি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মো. মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা), পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব একেএম মোশাররফ হোসেন মিয়াজীসহ খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনা রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
খুলনা রেঞ্জ পুলিশের এ সামাজিক মৎস্যায়ন কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।



