নীলফামারী

নীলফামারীতে ভাঙা সড়ক সংস্কার করলেন জামায়াতে ইসলামী

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর টুপামারী ইউনিয়নের রামগঞ্জ ব্রিজের সামনের সংযোগ সড়কের অংশ কয়েকদিনের টানা বৃষ্টিতে ভেঙে যায়। এতে ব্রিজ দিয়ে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াত ভোগান্তির সৃষ্টি হয়।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী টুপামারী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ২০ থেকে ৩০ জন কর্মী ও সমর্থক একযোগে ভাঙা সড়ক মেরামত কাজে অংশ নেন। এসময় তারা বালু, ইটের খোয়া ও মাটি ব্যবহার করে ব্রিজের সামনের ভাঙা অংশটি সংস্কার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ বাজার থেকে দুহুলি পাড়া ও নিত্যান্দি যাওয়ার একমাত্র সহজ রাস্তা রামগঞ্জ ব্রিজের ওপর দিয়ে। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে ব্রিজের সামনের সংযোগ সড়কের অনেক অংশ ভেঙে গেছে। এতে করে এখানকার স্থানীয়দের যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাতের সময় এই সমস্যা আরও বৃদ্ধি পায়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও ছিলো। আজ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাঙা অংশ টুকু ঠিক করে দেওয়া হচ্ছে। এটা অনেক ভালো কাজ।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘রাস্তাটি ভাঙা থাকায় আমাদের চলাচল খুব কষ্টের ছিল। আজ জামায়াতে ইসলামী সদস্যরা উদ্যোগ নিয়ে এটি মেরামত করায় আমরা অনেক স্বস্তি পেলাম। সড়কে এই রকম সমস্যা থাকলে আমাদের ছোট যানবাহন থেকে বড় যানবাহন পর্যন্ত চলাচল কঠিন হয়ে যায়। এই সড়ক সংস্কারের জন্য আমরা জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই।’

এসময় জামায়াতে ইসলামীর টুপামারী ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি ফেরদৌস আলোম বলেন, ‘আমরা প্রথমে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিলাম। চেয়ারম্যান মেম্বারকে বলেছিলো, তা মেম্বার কবে সরকারি বরাদ্দ পাবে তার পরে কাজ করবে আমরা সেই অপেক্ষা না থেকে নিজেরাই উদ্যোগে নিয়েছি মেরামত করার।’

তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে সেবা প্রদান। সড়ক মেরামতের কাজ সাময়িক হলেও স্থানীয়দের চলাচল সহজ হয়েছে, এটি আমাদের জন্য আনন্দের বিষয়।’

নীলফামারী সদর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. হামিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনৈতিক দল। কয়েকদিন বৃষ্টিতে ব্রিজের সংযোগ রাস্তাটি ভেঙে বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।’

এই বিভাগের আরও সংবাদ