জাতীয়

রাতে প্রশাসককে নিয়ে ঢাকার পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী

সারাদিনের সরকারি কর্মব্যস্ততা শেষে রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে সাথে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শনে বের হন। এ সময় তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সাথে থাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো: সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো: শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালী এবং পরে বনানী চেয়ারম্যানবাড়ি এলাকা ঘুরে বনানী হয়ে গুলশানের বাসভবনে ফেরেন।

তিনি জানান, পরিদর্শনের সময় গাড়িতে বসেই উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা গাড়িবহরে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ