জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭০ শিশু, আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০ শিশু।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু বেড়ে হয়েছে ৮২০। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ শিশু ও হামের উপসর্গ নিয়ে ৭২৫ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে ২ শিশু এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১৭০ জনের। এ বছর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৪৪২ শিশু।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন রোগী দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৯ শিশু। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৪৬৭ শিশু।

এই বিভাগের আরও সংবাদ