জাতীয়

ভাষা ছাড়া বিদেশে গিয়ে কোন সুযোগ করার উপায় নেই: শেখ ফরিদুল ইসলাম

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা-রামপালে অনগ্রসর জনগোষ্ঠির “দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫ টায় সুন্দরবন মহিলা কলেজ অডিটরিয়ামে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বক্তব্য প্রতিমন্ত্রী বলেন, আমরা যেসব দেশে যাচ্ছি কোন উদ্দেশ্য নিয়েই যাচ্ছি। ইংরেজি ভাষাটা সব দেশেই চলবে, তবে জাপান ইংরেজি নয় জাপানিজ ভাষায় কথা বলে। তাই সকলের ভাষাটা গুরুত্ব দিতে হবে। ভাষাটা শিখতে পারলেই আমাদের দেশের ছেলেপেলেরা ভালো কিছু করতে পারবে। ভাষা ছাড়া বাইরে গিয়ে কোন সুযোগ করার উপায় নেই যারা কাজের জন্য যাবেন। ভাষাটা শিখতে পারলেই ওখানকার স্কলারশিপ সুযোগ সুবিধা বেশি হবে। আমাদের এগিয়ে যেতে হবে ভালো কিছু করতে হবে। আমাদের লবনাক্ত এলাকায় অনেক সমস্যা। সকলে সময়টাকে কাজে লাগালেই তার একটা ভালো দহ্মতা আসবে বলেও মনে করেন।

এসময়ে, উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি, জনশক্তি কর্ম সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো,অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) আশরাফ হোসেন, সহ শিক্ষার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ