চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু


ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১জুলাই) সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বাদুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তিরা হচ্ছেন, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃ ভিকুর স্ত্রী মোসাঃ হাসিনা বেগম (৫০) এবং তার নাতনি লক্ষীপুর হাজিপাড়া গ্রামের মোঃ বাবুর মেয়ে মোসাঃ মীম (১৩),ও তার ভাতিজি রাজশাহী জেলার তানোর উপজেলার কইচামোহনপুর গ্রামের মোঃ এরশাদের মেয়ে মোসাঃ আশা খাতুন (২৮)।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন বলেন, নিহত হাসিনা বেগম ঘুম থেকে উঠে বাড়ির ছাদে উঠার জন্য বাড়ির ভেতরে লাগানো লোহার সিড়িতে হাত দিলে তিনি বিদ্যুৎয়ায়িত হন এবং তাকে বাঁচাতে নাতনি মিম ও ভাতিজি আশা খাতুন ছুটে এলে তাঁরাও বিদ্যুৎয়ায়িত হয়ে মৃত্যু বরন করেন। তার জানায় আগে থেকেই লোহার সিঁড়িটি বৈদ্যুতিক আর্থিং অবস্থায় ছিল।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ইকরামুল হোসাইন বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



