ঝিনাইদহ

ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ হয়েছে। শুক্রবার সকালে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে এ সনদ বিতরণ করা হয়।

সংগঠনটির জেলা শাখার সভাপতি শাহীনূর আলম লিটন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। প্রধান আলোচক ছিলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার।

বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, শিক্ষা সম্পাদক আবদুল আলীম, দপ্তর সম্পাদক এম ডি আসাদুজ্জামান রিপন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোশারেফ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক গোলাম মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২০২৫ সালে পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে বৃত্তিপ্রাপ্ত সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ