বগুড়া

বগুড়ার শেরপুরে আনন্দ টিভির পরিচালকের জন্মদিনে বৃক্ষরোপণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ এবং আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উদযাপন উপলক্ষে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টায় আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণের আয়োজনে এ কর্মসূচিতে আমলকি, হরতকি, আম গাছ সহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

‎এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচী, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, সাহিত্য-সংস্কৃতি ও প্রচার সম্পাদক ইফতেখার আলম ফরহাদ, দপ্তর সম্পাদক বিমান মৈত্রেয়, সাংবাদিক শফিকুল ইসলাম শরীফ, রঞ্জন কুমার দে, নাজমুল হুদা নয়ন, উত্তম সরকার, রুহুল আমিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ