বগুড়ার শেরপুরে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ


শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার টাউনকলোনীস্থ চাইল্ড ড্রিম অ্যাসোসিয়েশন (সিডিএ) কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
২৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনী গ্রামের ৬টি দরিদ্র পরিবারের মাঝে স্বাবলম্বী করার লক্ষ্যে ১টি করে মোট ৬টি বকনা বাছুর বিতরণ করা হয়।
চাইল্ড ড্রিম অ্যাসোসিয়েশন (সিডিএ)-এর নির্বাহী পরিচালক জনাব মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো. নাঈম হোসেন, শেরপুর উপজেলা প্রেসকাবের সভাপতি জনাব দীপক কুমার সরকার এবং চাইল্ড ড্রিম অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জনাব সুদেব কুমার দাস। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। পরে অতিথিবৃন্দ উপকারভোগী ৬টি পরিবারের মাঝে বকনা বাছুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।



