পটুয়াখালী
রাঙ্গাবালীর চরমোন্তাজে গাঁজাসহ গ্রেফতার ১


এম এ ইউসুফ আলী,স্টাফ রিপোর্টার:পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পুরান বাজার সংলগ্ন এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ লাল মিয়া (৫০) নামে এক যুবককে গ্রেফতার করেছে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ।
সোমবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার লাল মিয়া পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের আব্দু রফ মিয়ার ছেলে।
চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. বেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাল মিয়াকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



