বাগেরহাট
সুন্দরবনে অবৈধ কাঁকড়া শিকারের অভিযোগে আটক -৪


সুমন, স্টাফ রিপোর্টারঃ অবৈধভাবে অনুপ্রবেশ করে সুন্দরবনের মৃর্গামারী খাল এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ, কাঁকড়া সহ ৪ জনকে আটক করেছে বনবিভাগ।
শনিবার (০৪ জুলাই) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাত ৩ টার দিকে সুন্দরবনের মৃর্গামারী খাল এলাকায় বনবিভাগের টহল প্রদান কালে বনে একটি ডিঙ্গি নৌকা দেখতে পেয়ে নৌকাটিকে থামানোর জন্য সংকেত দিলে নৌকাটিতে থাকা লোকজন দ্রুত পালানোর চেষ্টা করে।
পরে ধাওয়া করে নৌকাটিকে আটকালে ০৪ (চার) জন লোকসহ নৌকাটি আটক করা হয়। নৌকাটি তল্লাশী করে হরিণ শিকারের ৩০০ ফুট মালাফাঁদ,১০৫ কেজি কাঁকড়া, ৫০ টি নিষিদ্ধ কাকড়া ধরা চারুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
পরবর্তীতে আটককৃত আসামীদের আদালতে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান।



