গাইবান্ধা

গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া: ছেলের হাতে ধরা খেলেন মা ও প্রেমিক

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ছেলের হাতে নাতে ধরা পড়েছেন মা ও তার প্রেমিক। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযুক্ত প্রেমিকের নাম স্বপন মিয়া। তিনি নয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়,কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের প্রবাসী ইউনুস আলীর স্ত্রী মিষ্টি বেগমের সঙ্গে প্রতিবেশী স্বপন মিয়ার গত ৪ বছর ধরে অবৈধ প্রেমের সম্পর্ক চলছিল।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে স্বপন মিয়া গোপনে মিষ্টি বেগমের ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে মিষ্টি বেগমের ছেলে মিম মিয়া নিজ ঘরে মা ও স্বপন মিয়াকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এ সময় মিম চিৎকার শুরু করলে পরিস্থিতি বেগতিক দেখে স্বপন মিয়া দ্রুত ঘর থেকে পালিয়ে যান।

এলাকাবাসীর অভিযোগ, স্বপন মিয়া এলাকায় এর আগেও একাধিক অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এর আগে তার বিরুদ্ধে এলাকায় অন্তত ৪টি একই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু প্রভাবশালী মহলের কারণে কোনোটিরই সুষ্ঠু প্রতিকার হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রামবাসী জানান, এর আগে একটি পরকীয়া সংক্রান্ত ঘটনায় গ্রাম্য সালিশের মাধ্যমে স্বপন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু জরিমানার পরও তার আচরণের কোনো পরিবর্তন হয়নি। তিনি বারবার একই ধরনের অপরাধ করে পার পেয়ে যাচ্ছেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ