Uncategorized

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ জাল জব্দ, আর্থিক জরিমানা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে চায়না দোয়াইর কারখানায় অভিযান চালিয়ে চায়না দোয়াইর জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল উৎপাদন করার অপরাধে মেহেদী হাসান শুভ নামে এক কারখানার মালিককে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বুধবার দুপুরের দিকে উপজেলার বালাশুরের বৌ-বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম ও ভাগ্যকুল র‌্যাব-১০ ক্যাম্পের র‌্যাব সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে ২শ’ ৫০টি নিষিদ্ধ দোয়াইর জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ লাখ টাকা। অপরদিকে নিষিদ্ধ জাল উৎপাদন করায় কারখানার মালিক মেহেদী হাসান শুভকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ