সিলেট
সিলেটে কোতোয়ালী মডেল থানায় পাঞ্জেখানা মসজিদের শুভ উদ্বোধন


সিনিয়র রিপোর্টার : অদ্য ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে নবনির্মিত পাঞ্জেখানা মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেনসহ এসএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ।



