কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির নেতৃত্বে লাল মিয়া ও ফখরুল ইসলাম


সিনিয়র রিপোর্টার : সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের অন্তর্ভুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির ২০২৬-২০২৮ ইংরেজি মেয়াদের নতুন কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে।
১৩ জুন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল ও সাধারণ সম্পাদক নূর আহমদ খান সাদেক স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। সংগঠনটি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সঙ্গে সম্পৃক্ত।
অনুমোদিত কমিটিতে মো. লাল মিয়া সভাপতি, মো. শওকত আলী বাবুল কার্যকরী সভাপতি, হাজী মো. নজরুল ইসলাম ও মো. ইব্রাহিম খলিল সহ-সভাপতি, মো. ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক, মো. আবুল বাশার বাদশা ও মো. হানিফ মিয়া সহ-সাধারণ সম্পাদক, মো. নাছির মিয়া সাংগঠনিক সম্পাদক, মো. আব্দুল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক, মো. এনামুল হক কোষাধ্যক্ষ এবং মো. আমিনুল ইসলাম প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. নূর মোহাম্মদ, মো. বশির উদ্দিন, হাজী মো. রফিক মিয়া, মো. শাহ আলম, মো. সুরুজ আলী ও মো. জুয়েল মিয়া।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নবগঠিত কমিটি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মালিকদের স্বার্থ সংরক্ষণ, পরিবহন খাতের উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার পরিবহন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



