ধামরাইয়ের চারশত বছরের ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত


রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: বাংলাদেশের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথোৎসব রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাইয়ে চারশত বছরের ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব লাখো পূর্ণার্থী ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রাটি ধামরাই পৌর শহরের যাত্রা বাড়ি থেকে যশোমাধব বিগ্রহসহ অন্যান্য বিগ্রহগুলো গোপনগরস্হ বাজার এলাকায় রথে বিগ্রহ নিয়ে স্হাপন করে রশি দিয়ে টেনে নিয়ে রথখোলা নিয়ে শেষ হয় এরপর বিগ্রহগুলো যশোমাধবের নিজ আলয় কায়েতপাড়াস্হ মাধববাড়ী শ্রী শ্রী যশোমাধব মন্দিরে নিয়ে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়। এটি ৪০০ বছরের পুরানো এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কাঠের রথ উৎসব। গত ১৬ জুলাই রোজ বৃহস্পতিবার প্রথম রথটান রথযাত্রা শুরু হয়ে নয় দিনের দিন শুক্রবার ২৪ জুলাই উল্টো রথ টানে শেষ হয়। বর্তমান কাঠের রথটি ৪১ ফুট উঁচু ও ৩৭ ফুট প্রশস্ত। রথযাত্রা শেষ হলেও রথমেলা চলবে প্রায় মাসব্যাপী।
উল্টো রথযাত্রা উৎসবের উদ্বোধনী রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানণীয় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ আসনের মাননীয় সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি, ঢাকা জেলা পরিষদের প্রশাসক, যুবদলের কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন, এসিল্যান্ড মো: ফাহিম শাহরিয়ার প্রমূখ।
প্রধান অতিথি সহ সকল অতিথিদের মন্দির ও রথ কমিটির পক্ষ থেকে ফুলের তোরা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত বনিক।
এ’সময় আরো উপস্থিত ছিলেন মন্দির ও রথ কমিটির সহ-সভাপতিত্বয় সর্বশ্রী নন্দ গোপাল সেন, জগদীশ চন্দ্র সরকার, প্রদীপ কুমার মজুমদার,মন্দির ও রথ কমিটির অফিস সেক্রেটারি ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল ও উপস্হিত লাখো পূর্ণার্থী ভক্তবৃন্দ।



