সিরাজগঞ্জ

কামারখন্দে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গাঁজা সেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন।

অভিযানে উপজেলার রায়দৌলতপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো. আল আমিন ভুইয়া (২৭), পিতা- আদেল উদ্দিন ভুইয়াকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কামারখন্দ থানা পুলিশের সহায়তায় পরিচালিত এ অভিযানে মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরে উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ