সিরাজগঞ্জ

তাড়াশে গাঁজা সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার উত্তর-পশ্চিম ওয়াপদা বাঁধ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক তত্ত্বাবধান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম। নেতৃত্ব দেন তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হাসান।

অভিযানকালে গাঁজা সেবনের সময় ইয়ার আলী (৬০) ও রিপন হোসেন (৩৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আটক দুই ব্যক্তি তাড়াশ পৌর এলাকার উত্তর ওয়াপদা বাঁধ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ