সিরাজগঞ্জ
বিএসটিআই অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, সিরাজগঞ্জে প্রতিষ্ঠানকে জরিমানা


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন ছাড়া শিশু খাদ্য, ঘোল, মাঠা ও দই উৎপাদন এবং বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার কান্দাপাড়া হাটখোলা এলাকায় পরিচালিত অভিযানে আর এস দধি ভান্ডার নামের প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে প্রয়োজনীয় বিধি-বিধান এবং অনুমোদন না থাকায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।



