দুর্গাপুরে রহস্য জনক ভাবে ভূমি অফিসের তথ্য সরঞ্জাম চুরি- থানায় মামলা


জাহিদুল ইসলাম দু্র্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী দুর্গাপুরে ভূমি অফিসের তথ্য সরঞ্জাম চুরির ঘটনায় থানায় একাধিক মামলা হয়েছে। দুর্গাপুর থানার মামলা নং ০১ ও ০২ এবং জিআর নং ৫৩,৫৪/২৬।
জানা যায়, ২৪ মে হইতে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটিতে অফিস বন্ধ থাকায় চুরির ঘটনা ঘটে। এই সময় জানালার থাই গ্লাসের লক ভেঙ্গে তথ্য সরঞ্জাম চুরি করে চোর।
২ জুন (মঙ্গলবার) সরেজমিনে, সিংগা হাট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।
ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্প থেকে পাওয়া সেট জানালার গ্রিলের ফাঁক দিয়ে বের করে ২৫৬ জিবি SSD কার্ড, প্রসেসর,রাম ও রাউটার নিয়ে যায় চোর।ফেলে যায় মনিটরের ভাঙ্গা অংশবিশেষ।
স্থানীয়দের ভাষ্যমতে,এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও ভূমি তথ্য চুরির উদ্দেশ্যে সংঘটিত হয়েছে।
ভূমি অফিসে কর্মরত মোঃ নওসাদ আলী,ভূমি উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) বলেন,৭ দিনের ছুটিতে অফিস বন্ধ ছিল এই সময়ের মধ্যে চুরি হয়েছে। ভূমি অফিসে সিসি ক্যামেরা বা নৈশ প্রহরী না থাকায় চোর সাহস করেছে চুরির। থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। তিনি আরোও বলেন, আমার ইউজার আইডির মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। গ্রাহকদের বিড়ম্বনায় পড়তে হবে না। তবে অফিসিয়াল ডকুমেন্টস ছিল SSD কার্ডে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দন সরকার বলেন,চুরির ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনা স্থল পরিদর্শন করেছি। থানায় ২ টি মামলা হয়েছে । তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



