সিরাজগঞ্জ

৪০০ বছরের ‘জিনের বাদশা’ সেজে ২১ লাখ টাকা প্রতারণা, গ্রেফতার যুবক

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ পরিচয়, আবার কখনও অনলাইন অ্যাপসে মোটা লাভের প্রলোভন। এমন অভিনব কৌশলে প্রায় ১০০ জনের কাছ থেকে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থেকে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার জিনের বাদশা আব্দুল হামিদ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানায়, ‘ইকো ভোল্ট’ ও ‘সিইএফ’ নামের অ্যাপসে বিনিয়োগের নামে তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। পরে অ্যাপস বন্ধ হয়ে গেলে গ্রাহকরা টাকা ফেরত চাইলে ‘Hamkail Moakael’ নামে টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখাতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে একটি ট্যাবলেট, স্মার্টফোন ও বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ