ঘোড়াঘাটে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি. : দিনাজপুরের ঘোড়াঘাটে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি।
এতে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, সাবেক সভাপতি মো. সারোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি ও পৌর বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করে উপস্থিত সকলে। দোয়া পরিচালনা করেন ,মাওলানা কামরুজ্জামান সরকার।



