সিলেটবাসীকে সিসিক প্রশাসকের ঈদের শুভেচ্ছা


সিনিয়র রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সোমবার (২৫ মে) এক শুভেচ্ছা বার্তায় সিসিক প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মূল শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা।
আমি সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক নগর গড়ার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও নগর পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ কাজে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আসুন, আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়তে সম্মিলিতভাবে কাজ করি।
মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন। ঈদ মোবারক।



