মুন্সিগঞ্জ

শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে র‌্যালি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৩ দিনব্যাপী দিবসের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেসন অফিসার দেওয়ান আজাদ হোসেন ও ফায়ার ফাইটার বৃন্দ। র‌্যালি শেষে রেসকিউ ও অগ্নিনির্বাপণী সাজ-সরঞ্জাম পরিদর্শন করেন ইউএনও মো. হাছিবুর রহমান।

এই বিভাগের আরও সংবাদ