প্রবাস

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শন করলেন কবীর আহমেদ ভূঁইয়া

যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব মোঃ খসরুজ্জামান খসরু–এর আমন্ত্রণে আজ ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শন করেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ কবীর আহমেদ ভূঁইয়া।

এ সময় খসরুজ্জামান খসরু ফুল দিয়ে কবীর আহমেদ ভূঁইয়া উষ্ণ শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
পরে খসরুজ্জামান খসরুর নতুন ক্যাফে শপ ভেন্টি কফি শপ–এর শুভ উদ্বোধন করেন কবীর আহমেদ ভূঁইয়া।

উদ্বোধনী মুহূর্তে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান, রানা হামিদ, কাজী মামুনসহ যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ।

কবীর আহমেদ ভূইয়াকে ঘিরে উক্ত আয়োজনে উষ্ণ আতিথেয়তা, সৌহার্দ্যময় পরিবেশ এবং আশুজ্জামান খসরুর নেতৃত্বে প্রবাসী কমিউনিটির একাত্মতায় সন্ধ্যাটা ছিল চমৎকার উপভোগ্য।

এই বিভাগের আরও সংবাদ