গাইবান্ধা জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৪৫ প্রার্থী


গাইবান্ধা প্রতিনিধি: ‘সেবার ব্রতে চাকরি এই স্লোগান কে সামনে রেখে গাইবান্ধা জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে গাইবান্ধা জেলা পুলিশ।
১৮ মে সোমবার গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪৫ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। চুড়ান্ত ভাবে উত্তীর্ণ ৪৫ জনের নাম ঘোষণা করেন
নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
এবছর গাইবান্ধা জেলায় পুলিশ কনেস্টেবল পদে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়েছেন মোট ৪৫ জন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
এসময় নিয়োগ বোর্ডের সদস্যসহ গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অনলাইনে মোট আবেদনকারীর সংখ্যা ছিলো ৩ হাজার ৯শ ৪২ জন।এরমধ্যে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET) এর সকল ইভেন্টে কৃতকার্য হয়েছে ৪শ ৫৩ জন।লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী সংখ্যা ছিলো ৪শ ৫২ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৭১ জন, মনস্তাত্বিক পরীক্ষায় অংশগ্রহণকারী ৭১জনের মধ্যে
চুড়ান্ত মেধা তালিকায় উত্তীর্ন হয়েছে মেট ৪৫ জন।যাদের চুড়ান্ত নিয়োগ পত্র প্রদান করা হয়েছে।পাশাপাশি অপেক্ষমান তালিকায় রয়েছে মোট ০৯ জন।



