ধামরাইয়ে সাবেক প্রতিমন্ত্রী সিনহা’র জানাজা অনুষ্ঠিত


রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টারঃ বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ধামরাই ঢুলিভিটাস্থ দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের কারখানায়।
মরহুমের জানাযা নামাজে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
এসময় কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মকর্তারা নামাজে অংশগ্রহণ করেন।
মিজানুর রহমান সিনহা ছিলেন বাংলাদেশের একজন অন্যতম শিল্পপতি, রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি মুন্সীগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিছুকাল তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২২ জানুয়ারি ২০২০ সালে বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন।



