রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা


রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্বপ্ন রায়(২৩)নামে এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১৬ মে) রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপ্ন রায় ওই এলাকার বেল রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বপ্ন রায়ের সঙ্গে তার স্ত্রীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজ শয়নকক্ষের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,স্ত্রীর সঙ্গে মান-অভিমানের জেরে ওই যুবক ফাঁস লাগিয়েছেন বলে ধারনা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। এদিকে যুবকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



