বিনোদন

কারিনাকে বিয়ের পর রাত ১১ টার পর বাইরে থাকেন না সাইফ

ছোট থেকেই অভিজাত পরিবারে বড় হওয়া। যাকে বলিউডের ‘নবাব’ বলে ডাকা হয়। বড় পরিবারের আদব-কায়দাতেই অভ্যস্ত পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান।

আক্ষরিক অর্থেই সাইফ আলি খান বাংলার অলিখিত নবাব। বেছে বেছে কাজ করেন তিনি। অভিনেতা মনে করেন, ব্যক্তিগতজীবন ও অভিনয়জীবনের মধ্যে সমতা না থাকলে সেই কাজ করে লাভ হয় না।

শুক্রবার (১৫ মে) সাইফ আলি খান অভিনীত সিরিজ ‘কর্তব্য’ মুক্তি পেয়েছে। তার আগে অভিনেতা বলেন, পেশাগতজীবনে অনেক ত্যাগ করেছেন তিনি, যার মূল্য দিতে হয়েছে বাস্তবজীবনে।

এ অভিনেতা বলেন, কর্মজীবন অনেকটা পর্বতারোহনের মতো। বাড়িটা হলো তার কাছে ‘বেসক্যাম্প’। যেখানে খানিক জিরিয়ে নেওয়া যায় এবং ক্লান্তি দূর করা যায়। তিনি বলেন, পর্বতারোহনে খুব বেশি সময় নষ্ট করা উচিত নয়, তা না হলে ‘বেস ক্যাম্প’টা উধাও হয়ে যেতে পারে।

যদিও এর আগে সাইফ আলি খানের এ ভাবনা কখনো ছিল না। অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে বিয়ে এবং দুই পুত্রসন্তানের জন্মের পর থেকেই পরিবারকে আরও বেশি সময় দিতে চান এ পতৌদির পরিবারের নবাব।

শুটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম তিনি মানেন। কোনোভাবেই রাত ৯টা পর্যন্ত তিনি শুটিং করেন না। সাইফ বলেন, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শুটিংয়ের ধারণাটা অযৌক্তিক মনে হয়। কারণ শুটিংয়ের পর সব গোছাতে সেই সাড়ে ৯টা বেজে যায়। তারপর বাড়ি ফিরতে ফিরতে ১১টা। এমন জীবন আমি চাই না বলে জানান এ অভিনেতা।

এই বিভাগের আরও সংবাদ