খুলনা

আইপি-৬, খুলনার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :১১ মে সোমবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬-এর সম্মেলন কক্ষে “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিটের পুলিশ সুপার মোঃ আনছার উদ্দিন।

সভায় পুলিশ সুপার অধঃস্তন পুলিশ সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সুবিধা-অসুবিধা সম্পর্কে মতামত গ্রহণ করেন। এ সময় বিভিন্ন প্রস্তাব শুনে সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি অফিসার-ফোর্সের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিতকরণ, সরকারি সুযোগ-সুবিধা প্রদান এবং সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এ সময় ইউনিটের পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ