খুলনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১১ মে সোমবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অত্র ইউনিটের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন কীট প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের কীট ও কীট বই পরিদর্শন করেন। এ সময় তিনি সরবরাহ সাপেক্ষে প্রাপ্যতানুযায়ী সামগ্রী বিতরণ, চাহিদা নিরূপণ এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় ইউনিটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও শাখা পরিদর্শন করেন। এর মধ্যে ছিল যানবাহন শাখা, মেস, রেশন স্টোর, অস্ত্রাগার, ডি-স্টোর, মেজর অফিস, এমআই শাখাসহ পুলিশ লাইন্সকেন্দ্রিক সকল সেরেস্তা। পরিদর্শনকালে তিনি সার্বিক শৃঙ্খলা, রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় অত্র ইউনিটের পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।



