মায়ের আদরের পিনু আজ দেশের প্রধানমন্ত্রী


মা এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে সীমাহীন ভালোবাসা,ত্যাগ আর অনুপ্রেরণা। প্রতিটি সন্তানের জীবনে মায়ের প্রভাব অপরিসীম। “মায়ের আদরের পিনু আজ দেশের প্রধানমন্ত্রী”,যেখানে এক সেনা প্রধান,রাষ্ট্র প্রধান এবং মা তিন বাড়ের প্রধানমন্ত্রী এমন পরিবারের সন্তান নিজের পিতার সততা ও মায়ের ভালোবাসা ও শিক্ষায় অনুপ্রাণিত হয়ে দেশের সর্বোচ্চ নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছে।
পিনু ছোটবেলা থেকেই সে ছিল মায়ের খুব আদরের। মা তাকে শুধু আদরই করতেন না, বরং শিখিয়েছেন সততা, পরিশ্রম আর মানুষের প্রতি ভালোবাসা। বাবা ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও রাষ্ট্রপতি। ছোটবেলা থেকেই মায়ের উৎসাহ ও প্রেরণায় সে সবসময় বড় স্বপ্ন দেখতে শিখেছিল। তার অধ্যবসায়,মেধা, প্রজ্ঞা আর জনগণের অকৃত্রিম ভালোবাসা তাকে দেশের মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে রাজনীতিতে যোগ দিতে অনুপ্রাণিত করেছে। তার সততা, নিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসা খুব দ্রুতই তাকে জনপ্রিয় করে তোলে। জনগণের আস্থার প্রতীক হয়ে সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।আজ পিনু দেশের প্রধানমন্ত্রী। কিন্তু সে কখনো ভুলে যায়নি তার পিতা-মায়ের অবদান। প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় পিতার সততা, আদর্শ ও মায়ের শেখানো মূল্যবোধকে মনে রাখে।
বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নেতৃত্ব, সংগ্রাম ও ত্যাগের প্রশ্ন এলে কিছু নাম স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়। সেই নাম গুলোর মধ্যে তারেক রহমানের নাম অন্যতম।বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন ধারার প্রবর্তন এবং তরুণ প্রজন্মের কাছে একটি ‘শুদ্ধ রাজনীতির আইকন’ তিনি।সমসাময়িক রাজনীতিতে তিনি একটি আলোচিত,একইসাথে প্রভাবশালী নাম।ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমান-এর ভূমিকা ও অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিগত দেড় দশকের বেশি সময় ধরে তিনি প্রবাসে থেকেও দলের নেতৃত্ব দিয়েছেন এবং ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সক্রিয় ছিলেন। দেশের রাজনৈতিক গতিপথ,দলীয় পুনর্গঠন এবং নেতৃত্বের প্রশ্নে তার ওপরজনগণের অবিচল আস্থা রয়েছে।
তারেক রহমানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেন, যেখানে তাঁর পিতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রীমরহুমা বেগম খালেদা জিয়া উভয়েই দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।ফলে শৈশব থেকেই তারেক রহমান রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠেন। তাঁর রাজনৈতিক পরিচয়ের পেছনে রয়েছে শক্তিশালী পারিবারিক ঐতিহ্য।শৈশবথেকেই তিনি রাষ্ট্র ও রাজনীতির নানা দিক কাছ থেকে দেখার সুযোগ পান।
১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ছোট্ট পিনু (তারেক রহমান) হারান তাঁর পিতাকে। শৈশবেই তিনি উপলব্ধি করেন রাজনীতি কেবল ক্ষমতার বিষয় নয়; এটি জীবন বাজি রেখে জনগণের সেবা। পরবর্তীতে তাঁর মা বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হলেও এই পরিবারটি প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত থাকতে পারেনি।এই ব্যক্তিগত বেদনাই তারেক রহমানকে রাজনৈতিকভাবে দৃঢ়,দূরদর্শীওসংগ্রামী করেছে।
তারেক রহমানের আত্মপ্রত্যয় ও রাজনৈতিক দর্শন বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একটি নতুন ধরনের অনুপ্রেরণা ও আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে উপস্থাপিত হচ্ছে। তাঁর নেতৃত্বের মূল ভিত্তি হলো মেধাভিত্তিক রাজনীতি, সততা, এবং তরুণদের হাত ধরেই রাষ্ট্র পুনর্গঠনের দৃঢ় বিশ্বাস। বলাবাহুল্য, সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা, বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠন করেন। প্রথম থেকেই বিএনপির লক্ষ্য ছিল,অর্থনৈতিকউন্নয়ন,গণতন্ত্রায়ন,বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যেস্বনির্ভরতার উত্থান ঘটানো। এগুলোর ভিত্তিতে জিয়াউর রহমান ১৯৭৭ সালের ৩০ এপ্রিল তাঁর ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের ৩১ দফার রূপরেখা জাতির সামনে উপস্থাপন করে।
১৯৮০-এর দশকের শেষভাগে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে ছাত্র-যুব আন্দোলনের সময় তারেক রহমান সক্রিয়ভাবে যুক্ত হন। যদিও তখন তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতির কেন্দ্রীয় মঞ্চে ছিলেন না, তবে আন্দোলনকারীদের প্রেরণা ও সংগঠনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এর মাধ্যমেই গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠায় তাঁর নাম উঠে আসে। ১৯৮৮ সালে সরাসরি বগুড়ারগাবতলীউপজেলায় তৃণমূলের সাধারণ সদস্য হিসাবে রাজনৈতিক যাত্রা শুরু করেন। তিনিরাজনীতিকে দেখেছেনসাধারণ মানুষের জীবনের অংশ হিসেবে। পিতা-মাতার আদর্শওব্যক্তিত্বকে ধারণ করে মাইলের পর মাইল হেঁটে বেরিয়েছেন দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। গ্রামীণ অর্থনীতি, প্রান্তিক কৃষক, মেহনতি শ্রমিক, অবহেলিত যুবক ও নারী যাদের জন্য রাজনীতি অর্থনৈতিক মুক্তি ওসামাজিক মর্যাদার লড়াই, তাদের কাছেই তিনি হয়ে উঠেছেন তৃণমূল প্রান্তিক মানুষের রাজনীতির প্রতীক।
বাংলাদেশ জাতীয়বাদী ধারার রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে তারেক রহমানের অবদান অস্বীকার করার সুযোগ নেই। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তিনি ধীরে ধীরে নেতৃত্বের ভূমিকায় উঠে আসেন এবংবাংলাদেশ জাতিয়বাদি দল (বিএনপি)-র চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। দলের সাংগঠনিক কার্যক্রম, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে তার ভূমিকা সমর্থকদের কাছে তাকে এক গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। যেখানে ব্যক্তিগত পরিচয়, ক্ষমতার উত্তরাধিকার, জনপ্রিয়তা, বিতর্ক এবং রাজনৈতিক সংগ্রাম একসাথে জড়িয়ে থাকে।
শৈরাচার এরশাদের পতনের পরে প্রথম ১৯৯১ সালে ৫ম জাতীয় নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। দ্বীতিয়বার ২০০১ সালের ৮ম জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল বিজয় লাভ করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৮ম জাতীয় নির্বাচনেরএই সাফল্যের পেছনে তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা এবং তরুণদের সম্পৃক্ত করার ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি গ্রামে গ্রামে বিএনপিকে সক্রিয় করেন, নতুন নেতৃত্ব সামনে নিয়ে আসেন এবং প্রচারণায় আধুনিক কৌশল প্রয়োগ করেন। তাঁর এই ভুমিকা বিএনপিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিছু তারিখ আছে যা কেবল ক্যালেন্ডারের সংখ্যা নয়বরং রাষ্ট্রের স্নায়ুতন্ত্রে স্থায়ীভাবে খোদাই হয়ে থাকা একেকটি । ২০০৭ সালের ৭ মার্চ ঠিক তেমনই একটি দিন, যেদিন তারেক রহমান-কে গ্রেফতার করা হয়এবংপ্রায়১৮মাসকারাবন্দীছিলেন। মিথ্যা মামলা, কারাগারের অমানবিক নির্যাতনে তিনি প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন।এমতবস্থায় চিকিৎসার জন্য ২০০৮ সালের সালের ১১ সেপ্টেম্বরযুক্তরাজ্যে যেতে বাধ্য হন। সেই থেকে প্রায় ১৭ বছর ধরে তিনি দেশের বাইরে। প্রবাস জীবনে থেকেও তিনি রাজনীতি ছাড়েননি, বরং দলকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টায় অবিচল থেকেছেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমান এবং বিএনপি সক্রিয়ভাবে অংশ নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়। প্রবাসে থেকেও তিনি দলের নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং আন্দোলনের নির্দেশনা প্রদান করেন, যার ফলে ৫আগষ্ট ২০২৪ ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে যান, যার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।
২০২৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য দিন।বাংলাদেশ যখন নতুন দিগন্তের দিকে এগোচ্ছে, তখন জনগণ অপেক্ষা করছে জনাব তারেক রহমানের জন্য। একদিন তিনি নিজ দেশে ফিরে এসে নেতৃত্ব দেবেন, পূর্ণ করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার স্বপ্ন ও আপোষহীন গণতন্ত্রের লড়াই। তাঁর সংগ্রামী জীবন শুধু অতীতের কাহিনি নয়, বরং ভবিষ্যতের দিশারি।দীর্ঘদিন প্রবাসে থাকার পর তারেক রহমানদেশে ফিরেছেনএমন একটি ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা, যিনি জনগণের জন্য স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার প্রদর্শন করেছেন।
দিনটি ছিল বুধবারবেলা ১২টায় তিনি ঢাকায় পৌঁছান।আনন্দমুখর সেই দিনপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য বিমান বন্দর,কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে ৩০০ ফিট,কাঞ্চন ব্রিজ,বনানী,রামপুরা রোড পর্যন্ত পুরো এলাকা ছিল উৎসবের কেন্দ্রবিন্দু। চারদিকে শুধু মানুষ আর মানুষ। তিল ধারণের ঠাঁই নেই কোথাও।দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীসাধারণমানুষ আসেন। নৌ পথে,বিশেষ ট্রেনে,বাস,পায় হেটে এবং ট্রাকে করে তারা ঢাকায় পৌঁছান। যারা আসতে পারেননাই তাদের চোখ ছিল টিভির পর্দায়।অনেকেইদুই দিন আগে এসে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। সবার মুখে একটাই স্লোগান ‘লিডার আসছেন’।দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসলেন।
তারেক রহমানের দেশে ফেরা অনেকের কাছে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবেও দেখা হয়েছিল।তিনি মঞ্চে উঠে বক্তব্যে প্রথমেই বলেছেন ‘I have a plan for the people of my country’যা সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। তার বক্তব্যে মিলেছে আপসহীন রাজনীতির পাশাপাশি সংলাপ ও গণতান্ত্রিক চর্চার আহ্বান। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘাত নয়, বরং সহাবস্থান ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার কথা বলেছেন। ফলে রাজনৈতিক মহলে একটি ইতিবাচক বার্তা পৌঁছেছেযেখানে প্রতিহিংসার রাজনীতির বদলে সহনশীলতা ও অংশগ্রহণমূলক রাজনীতির গুরুত্ব তুলে ধরা হয়েছে।তার বক্তব্য ছিল ১৮ কোটি মানুষের মনের কথা প্রাণের কথা বাংলাদেশের হৃদয়েরকথা।
দেশে ফিরে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ এবং তরুণ প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করার উদ্যোগ অনেকের দৃষ্টি কেড়েছে। এর ফলে বিএনপির সমর্থকদের মধ্যে যেমন নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা জোরালো হয়েছে।তবে বাস্তবতা হলোবাংলাদেশের রাজনীতি সহজ নয়। মানুষের আস্থা অর্জন করতে হলে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপও জরুরি। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি দেখাতে পারলেই এই ইতিবাচক ভাবমূর্তি দীর্ঘস্থায়ী হতে পারে।সুতরাং, তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত বা দলীয় ঘটনা নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
তারেক রহমানের অনন্যতা বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, দীর্ঘ সময় ধরে একদলীয় শাসন ও দমননীতির কারণে দেশে গণতান্ত্রিক নেতৃত্বের একটি শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতায় বিকল্প নেতৃত্ব হিসেবে জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য নাম হয়ে উঠেছেন তিনি। তাঁর জীবন সংগ্রাম ও ত্যাগে পূর্ণ। একের পর এক মিথ্যা মামলা, নির্বাসন, দমন-পীড়ন সত্ত্বেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াননি। এই দৃঢ়তা ও আত্মত্যাগই তাঁকে জনগণের কাছে প্রকৃত নায়ক করে তুলেছে। যুবসমাজের কাছে তিনি এক অনুপ্রেরণা। সংগঠন পরিচালনায় তরুণ নেতৃত্ব তৈরির উদ্যোগ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। দেশের বাইরে থেকেও তিনি নেতৃত্বের শূন্যতা পূরণ করেছেন। সব মিলিয়ে তাঁর রাজনৈতিক অবস্থান শুধু আবেগ নয়, বাস্তব প্রেক্ষাপটেও তাঁকে অনন্য করে তুলেছে।
রাজনীতির ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে কোনো নেতা অল্প সময়ের মধ্যেই অসাধারণ উত্থানের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার আসনে পৌঁছেছেন। “আসলেন, দেখলেন, প্রধানমন্ত্রী হলেন”এই বাক্যটি এমনই এক দ্রুত উত্থানের প্রতীক, যা মূলত লাতিন উক্তি Julius Caesar-এর বিখ্যাত বাক্য “Veni, Vidi, Vici” (আমি এলাম, দেখলাম, জয় করলাম) থেকে অনুপ্রাণিত।জনাব তারেক রহমানের ক্ষেত্রে তাই ঘটল।
হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বর্তমান জাতীয় সংসদে বিএনপি ও সমমনা দলগুলো দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিপুল ভোটে জয়লাভ করে এবং সরকার গঠন করেন। সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গনতন্ত্রের ইতিহাসের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এই নির্বাচন।
রাজনীতিতে এই ধরনের উত্থান সাধারণত ঘটে যখন কোনো ব্যক্তি বিশেষ পরিস্থিতি, জনপ্রিয়তা, রাজনৈতিক দক্ষতা এবং জনসমর্থনের সমন্বয়ে খুব দ্রুত ক্ষমতার কেন্দ্রে পৌঁছে যান। অনেক সময় সংকটকালীন পরিস্থিতিতে জনগণ এমন নেতার প্রতি আস্থা রাখে, যিনি দৃঢ় নেতৃত্ব দিতে সক্ষম বলে মনে হয়।জনগণের আস্থার ফলে রাজনৈতিক মঞ্চে হঠাৎ করেই তার প্রভাব বৃদ্ধি পায়। তিনি দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে এসে মাত্র ৫৩ দিনে প্রধানমন্ত্রী হলেন। বিশ্বের একমাত্র ব্যক্তি যার পিতা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন,মা তিন বারের প্রধানমন্ত্রী ছীলেন একই আসনে এখন নিজে প্রধানমন্ত্রী হলেন।তিনিদেশের১১তম প্রধানমন্ত্রী।
জীবনের ঝুঁকি, নিপীড়ন ও নির্যাতনের কঠিন পথ অতিক্রম করে নেতৃত্বগুণে আজ তিনি প্রথানমন্ত্রী। নানা চ্যালেঞ্জের মধ্যেও তার ক্যারিশমেটিক নেতৃত্বে দেশের মানুষ যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছে, তার সুস্পষ্ট প্রমাণ মিলেছে ১২ ফেব্রুয়ারি যা দেশজুড়ে ‘তারেক বসন্ত’ নামে পরিচিতি পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি। বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১৩ আসন। বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই বিএনপির দেয়া সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তাবায়নের কাজ শুরু হয়েছে।
বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা অর্থনৈতিকভাবে হয়তোবা কিছুটা পিছিয়ে রয়েছে সমাজের একটি বিশাল অংশের সাথে যারা সম্পৃক্ত, তাদের জন্য একটি সম্মানি বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান তৈরির মাধ্যমে বৈষম্য দূর করে সবাই মিলে একটু শান্তিতে,একটু ভালোভাবে থাকার জন্যে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন,খাদেম; প্রতিটি মন্দিরের পুরোহিত,সেবাইত এ ছাড়া প্রতিটি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবংপ্রতি খ্রিস্টান চার্চের পালক বা যাজক, সহকারী পালক বা যাজকগণদেরসম্মানি ভাতা প্রদান। অর্থনৈতিকভাবে পিছিয়েপরা নারী সমাজের জন্য ফ্যামিলি কার্ড প্রদান। পর্যায়ক্রমে বাংলাদেশে ৪ কোটি পরিবারের নারীপ্রধানরা এ কার্ড পাবেন। বাংলা নববর্ষ তথা ১৪ এপ্রিল ২০২৬ এ কৃষক কার্ড চালু করা হয়েছে।
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে প্রাথমিকভাবে ৫৪টি জেলায় নদী পুনঃখননের কার্যক্রম শুরু হয়েছে, যা জলজ পরিবেশ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে চলছে। বাংলাদেশে নদী-খাল-জলাধারের নাব্য ফেরাতে ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ৫ বছরে ২০ হাজার কি:মি: নদী পুনঃখননের মহাপরিকল্পনার অংশ হিসেবে ১৬ মার্চ ২০২৬-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন এবং এই কার্যক্রম চলমান রয়েছে। খাল খনন একটি জীবন্ত পরিবেশ ব্যবস্থা। মাছের আবাসস্থল,ভূগর্বস্থপানির ওপর চাপ হ্রাস, জীববৈচিত্র্য রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখে।
ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং-এর The Patriotকবিতার ভাষায় বলতে হয়, বাংলার মানুষ আপনার চলার পথে গোলাপের পাপড়ি বিছিয়ে দিয়েছে। শহর ও গ্রামজুড়ে মেঠোপথ শহরের অট্টালিকা ও জনপদে প্রতিধ্বনিত হয়েছে আপনার বিজয়ধ্বনি। পতাকা হাতে মানুষ আপনাকে অভিবাদন জানিয়েছে এবং সর্বশেষ নির্বাচনের আপনার প্রতি তাদের পূর্ণ আস্থা ব্যক্ত করেছে।
রাজনীতিতে প্রটোকল মানেই কড়াকড়ি নিরাপত্তা, সাইরেন বাজিয়ে রাস্তা ফাঁকা করা আর সাধারণ মানুষের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা। কিন্তু রাজধানীর ব্যস্ত সড়কে সাম্প্রতিক এক দৃশ্য সেই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখা গেছে প্রটোকলের কঠোরতা ছাড়াই জনসাধারণের সঙ্গে মিশে চলাচল করতে যেন ইউরোপ বা আমেরিকার কোনো গণতান্ত্রিক দেশের দৃশ্য।
বাংলাদেশের জনগণ দেখলো প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানীর এক ব্যস্ত মোড়ে যানজটে আটকে পড়ে। অন্য সব গাড়ির মতোই সিগনালে অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর বহর। কোথাও অতিরিক্ত তৎপরতা নেই, নেই হর্ন বা সাইরেনের চাপ। গাড়ির কাচ নামিয়ে পথচারীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। অনেকেই বিস্ময়ে থমকে দাঁড়ান, কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন, কেউ আবার এগিয়ে এসে শুভেচ্ছা জানান। সাধারণ মানুষ ভেবেছিলাম রাস্তা ফাঁকা করে দেওয়া হবে। কিন্তু উনি সড়কে সাধারণ পথচারীদের সঙ্গেই দাঁড়িয়ে ছিলেন। এটা সত্যিই একটি নতুন বাংলাদেশের ইঙ্গিত বহন করে। সাদারণ মানুষ তাদের অভিভ্যক্তি জানান এভাবে,আজ মনে হয়েছে উনিও আমাদের মতোই এই শহরের নাগরিক।
এটি কেবল একটি আচরণগত পরিবর্তন নয়, বরং একটি প্রতীকী বার্তা। নেতৃত্ব জনগণের ঊর্ধ্বে নয় বরং জনগণের অংশ। এমন পদক্ষেপ সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমাতে এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হতে পারে। সব মিলিয়ে, রাজধানীর ব্যস্ত সড়কে দেখা এই দৃশ্য নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, এটি কেবল একটি মুহূর্ত নয় বরং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিত। প্রটোকলের দেয়াল পেরিয়ে জনগণের সঙ্গে মিশে চলার এই চিত্র বাংলাদেশের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রাজনীতির গতিপ্রকৃতি প্রায়ই অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়। কোনো কোনো সময় নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণে সামনে আসে এবং দ্রুতই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। তাইবলা চলে তারেক রহমান “আসলেন,দেখলেন, প্রধানমন্ত্রী হলেন” কথাটি শুধু একটি বাক্য নয়; এটি রাজনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার একটি প্রতীকী প্রকাশ।ফিনিক্স পাখির মতো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসলেন তারেক রহমান। অসংখ্য ষড়যন্ত্র ও নানামুখী অপপ্রচারের বেড়াজাল ছিন্ন করে তিনি হয়ে উঠলেন সবার আস্থার প্রতীক।তার কাছে দেশবাসীর প্রত্যাশা ‘সুন্দর একটি বাংলাদেশ’, বাংলাদেশের মানুষ যে ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখছে তা বাস্তবায়নের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর। ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় ১৭ কোটি মানুষ।
মোহাম্মদ গিয়াস উদ্দিন
সিনিয়র তথ্য অফিসার
তথ্য অধিদফতর
বাংলাদেশ সচিবালয়
০১৭১২০০৮৯৮১



