সিরাজগঞ্জ
সলঙ্গায় র্যাবের অভিযানে ১ কেজি হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকেল ৪টা ১৫ মিনিটে র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় রাজশাহী-ঢাকাগামী মহাসড়কে এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নিউ ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, আটক নারী মাদক ব্যবসায়ীর বয়স ৫২ বছর। তদন্তের স্বার্থে তার নাম-ঠিকানা গোপন রাখা হয়েছে।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।রোববার র্যাব-১২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।





