সিরাজগঞ্জ

কামারখন্দে সামাজিক অনুষ্ঠানে এসে জুম্মার বয়ান করলেন রফিকুল ইসলাম খান

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামে এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসে পবিত্র জুম্মার বয়ান পেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের মাহবুবুল আলম মিঠুর বাড়িতে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে নান্দিনা কামালিয়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের জন্য গেলে মুসল্লিদের অনুরোধে তিনি জুম্মার বয়ান পেশ করেন।

বয়ানে তিনি ইসলামে নামাজের গুরুত্ব, মানবজীবনে এর প্রভাব এবং হজের ফজিলত ও তাৎপর্য তুলে ধরেন। তার বক্তব্যে ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলার শীর্ষ নেতারাও মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। পরে তারা মসজিদে আগত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলম এবং জেলা সেক্রেটারি মোহাম্মাদ জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ