মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ এ জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বছিরননেছা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তাদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। খেলাধুলা আমাদের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু একটি বিনোদনের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা এবং দলগত চেতনা গড়ে তোলার অন্যতম ক্ষেত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব শরীফ উল্যাহ,

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ