শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল


চৌধুরী নুপুর নাহার তাজ, খানসামা, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাকেরহাট কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকিবুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সমন্বয়ক মোফাজ্জল হোসেন মোফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ওবাইদুর রহমান মুন্সী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও যুব নেতা মমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান সবুজ, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি জিকরুল হক, সাংগঠনিক সম্পাদক সাকিউল ইসলাম ও সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ ইসলাম, দপ্তর সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজার রহমানসহ উপজেলার ৬টি ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিক দলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



